এলএলবি সনদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত ( Bangladesh Bar Council Enrollment Viva Result-2016 Published)



বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক বিগত ২০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল’২০১৬ ইং তারিখ পর্যন্ত গৃহীত এলএলবি সনদ প্রাপ্তির মৌখিক পরীক্ষার ফলাফল ১৪ মে ২০১৬ ইং তারিখে প্রকাশিত হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীগণ বাংলাদেশের সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অধীনস্থ বাংলাদেশের যে কোন কোর্ট, ট্রাইব্যুনাল অথবা রাজস্ব কর্তৃপক্ষের আদালতে আইনজীবী হিসেবে কাজ করার লাইসেন্স প্রাপ্ত হয়েছেন। তাই পরীক্ষার্থীগণকে নিজ নিজ সংশ্লিষ্ট বার এসোসিয়েশনের সদস্যপদ নিয়ে আগামী  ৬ (ছয়) মাসের মধ্যে আইনী পেশায় যোগদানের জন্য বলা হয়েছে।

উক্ত এলএলবি সনদ প্রাপ্তির মৌখিক পরীক্ষার ফলাফল অনুযায়ী ৩৮০৭ জনকে আইনজীবী হিসেবে কাজ করার লাইসেন্স দেয়া হয়েছে। আরো ১১২ জনের রেজাল্ট স্থগিত রাখা হয়েছে বিভিন্ন কারনে। এদেরকে আগামী ৩০ দিনের মধ্যে বার কাউন্সিলে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে।

এলএলবি মৌখিক পরীক্ষার  প্রকাশিত ফলাফল  (LLB Enrollment Viva Result Published):

এখানে দেখুন--- ডাউনলোড লিংক 

0 Comment "এলএলবি সনদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত ( Bangladesh Bar Council Enrollment Viva Result-2016 Published)"

Post a Comment