শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযানে ২ আইসক্রিম কারখানার বিরুদ্ধে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেছেন।
বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই এর অনুমোদন বিহীন ভেজাল শিশু খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার সংবাদে স্টেশন রোডস্থ নতুনবাজার এলাকার রাহী আইসক্রিম ও একই এলাকার আরহাম আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করেন।
এসময় কারখানাগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য আইসক্রিম উৎপাদন, ক্ষতিকারক রং ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে ভেজাল বিরোধী আইনে রাহী আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা ও আহরাম আইসক্রিম কারখানাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ডদেশ প্রদান করেন। পরে উভয় কারাখানা মালিক তাৎক্ষনিক জরিমানার অর্থ পরিশোধ করেন। পরে নিবার্হী ম্যাজিস্ট্রেট যথাযথ পক্রিয়ায় বিএসটিআই এর অনুমোদন গ্রহণ না করা পর্যন্ত কারখানা দুটিতে আইসক্রিম উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। অভিযান চলাকালে বিএসটিআই এর সিলেট অঞ্চলের পরিদর্শক কাউসার আলী উপস্থিত ছিলেন। -মানবকণ্ঠ

0 Comment "শ্রীমঙ্গলে ২ আইসক্রিম কারখানার জরিমানা"
Post a Comment