ট্যানারি কারাখানার তালিকা চেয়েছেন হাইকোর্ট



রাজধানীর হাজারীবাগে যেসব ট্যানারি শিল্প এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছে, সেসব কারাখানার নাম-ঠিকানাসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে শিল্প সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াকে ওই তালিকা আদালতে দাখিল করার নির্দেশনাও দেয়া হয়েছে। বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেয়া হয়। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। 
উল্লেখ্য, ২০০১ সালে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সরিয়ে নিতে একটি রায় দেয় হাইকোর্ট। এ সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর না হওয়ায় ২০০৯ সালে আবারো ট্যানারি সরিয়ে নিতে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় আদালত। এরপরও ট্যানারি হাজারীবাগ থেকে স্থানান্তর না করায় পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আদালত অবমাননার অভিযোগ আনে।-মানবকণ্ঠ

0 Comment "ট্যানারি কারাখানার তালিকা চেয়েছেন হাইকোর্ট"

Post a Comment