ময়মনসিংহের গফরগাঁওয়ে বকেয়া বিদ্যুৎ বিল ও অবৈধ ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৬৩ জন বিদ্যুৎ গ্রাহকের নামে মামলা হয়েছে। বুধবার দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভীন।
গফরগাঁও বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামানের কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধ না করা ও আবাসিক বিদ্যুৎ সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করার দায়ে ৬৩ জন গ্রাহকের নামে ভ্রাম্যামণ আদালতের ম্যাজিস্ট্রেট রুবিনা পারভীন মামলা দায়ের করেন। এ সময় অন্যদের উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী সুনীল কুমার রায়, উপ-সহকারী প্রকৌশলী আতিকুল্লাহ, শামছুল আলম প্রমুখ।-মানবকণ্ঠ

0 Comment "অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে ৬৩ জনের নামে মামলা"
Post a Comment